সংবাদের বিস্তারিত

প্রিয় শিক্ষক সম্মাননা পেলেন ৯ জন

সংবাদে ফিরে যান
প্রিয় শিক্ষক সম্মাননা পেলেন ৯ জন

প্রিয় শিক্ষক সম্মাননা পেলেন ৯ জন

বেঞ্চ-টেবিল দিয়ে সাজানো-গোছানো পরিবেশ। আছে ব্ল্যাকবোর্ড। তাকে সাজানো বিভিন্ন বই। আকস্মিক দেখায় মনে হতে পারে, কোনো বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও পাঠাগার। সেখানে আসছেন শিক্ষার বিভিন্ন পর্যায়ে জড়িয়ে থাকা মানুষ। কেউ কেউ সেসব বেঞ্চ গিয়ে বসছেন, কেউ আবার এদিক-ওদিক ঘোরাঘুরি করছেন। এমন অবস্থায় হঠাৎ বেজে উঠল ক্লাস শুরুর সেই চিরচেনা ঘণ্টা। এর পরই শুরু হলো জাতীয় সংগীত।

প্রিয় শিক্ষকদের সম্মাননা জানাতে এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছিল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে সারা দেশের বাছাই করা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯ জন প্রিয় শিক্ষককে দেওয়া হলো ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’।

সকল ফর্ম
গ্রাহক নিবন্ধন
45 Years of IPDC