বণিক বার্তা আয়োজিত আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৫ উপলক্ষে ‘টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবন মূল চালিকাশক্তি এমএসএমই’ শীর্ষক আলোচনা সভা




বণিক বার্তা আয়োজিত আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৫ উপলক্ষে ‘টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবন: মূল চালিকাশক্তি এমএসএমই’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন আইপিডি ফাইনান্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস।
বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (MSME) খাতের ভূমিকা অপরিসীম। এই খাতের অন্তর্নিহিত সম্ভাবনাকে পূর্ণ বিকাশের জন্য বিদ্যমান নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু আর্থিক প্রতিষ্ঠানসমূহ নয়, নীতিনির্ধারক মহলেরও সময়োচিত, কার্যকর ও লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপ একান্ত অপরিহার্য। প্রচলিত ধ্যানধারণা ও কাঠামোর সীমা অতিক্রম করে এমএসএমই খাতের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট, বাস্তবমুখী এবং দ্রুত বাস্তবায়নযোগ্য নীতিমালা প্রণয়ন এখন সময়ের অনিবার্য দাবি।
এই প্রজ্ঞাবান আলোচনাসভা উপলক্ষে, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও গ্রাহকভিত্তিক আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ফাইন্যান্সের পক্ষ থেকে এমএসএমই খাতের বিস্তৃত উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণে গৃহীত চলমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।
