ডিপোজিট স্কিমে ফিরে যান

ব্যক্তিগত ডিপোজিটের শর্তাবলি

শর্তাবলি ও সাধারণ নির্দেশনা

 

সাধারণ শর্তাবলি:

  • যেখানে কোনো শব্দ বহুবচন বোঝাবে, তা একবচনও অন্তর্ভুক্ত করবে এবং এর বিপরীতটিও প্রযোজ্য হবে। "এফডিআর", "স্কিম", "ডিপোজিট" এবং "অ্যাকাউন্ট" শব্দগুলো পরস্পর পরিবর্তনশীল হিসেবে ব্যবহৃত হতে পারে এবং তা আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. (আইপিডিসি) এর যে-কোনো ধরনের আমানত অ্যাকাউন্ট বোঝাবে।
  • যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে, এই শর্তাবলি প্রত্যেক অংশীদারকে আলাদাভাবে এবং সম্মিলিতভাবে দায়বদ্ধ করে, এবং সমস্ত চুক্তি, দায়বদ্ধতা এবং দায়িত্ব যৌথভাবে ও পৃথকভাবে প্রযোজ্য হবে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় লেখা শর্তাবলির মধ্যে কোনো দ্বন্দ্ব হলে ইংরেজি ভাষায় লেখা পাঠ্যাংশের ব্যাখ্যা প্রাধান্য পাবে।

 

সাধারণ নির্দেশনা:

১. ‘আইপিডিসি অনুকূলে হিসাব ধারক চেক, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট অথবা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটিএন/আরটিজিএস) এর মাধ্যমে এফডিআর শুরু করা যাবে। আইপিডিসি দ্বারা চেক/পে অর্ডার/ড্রাফট/ই-ফান্ড ট্রান্সফারের বিপরীতে অর্থ প্রাপ্তির পরেই এফডিআর চালু হবে। ই-ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে যাচাইযোগ্য ডকুমেন্ট/রসিদ জমা দিতে হবে।

২. এফডিআর এর পরিমাণ, মুনাফার হার ও মেয়াদ ইত্যাদি অ্যাকাউন্ট খোলার সময় নির্ধারিত হবে এবং মেয়াদপূর্তি পর্যন্ত তা কার্যকর থাকবে।

৩. বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এফডিআর-এর সর্বনিম্ন মেয়াদ ৩ (তিন) মাস হতে হবে।

৪. এফডিআর এর বিপরীতে তহবিলের জামানত রেখে তাৎক্ষণিক ঋণ (Secured Overdraft-SOD) নেওয়া যাবে আইপিডিসি’র অনুমোদন এবং প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের ভিত্তিতে।

৫. সরকারি সংস্থা কর্তৃক কোনো পদক্ষেপ বা অনিয়ন্ত্রিত পরিস্থিতি (যেমন: ধর্মঘট, লকডাউন, সার্ভার/সরঞ্জাম ব্যর্থতা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ইত্যাদি) এর কারণে লেনদেনে ক্ষতি হলে আইপিডিসি দায়ী থাকবে না। তবে যথাসম্ভব আগাম বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহককে অবহিত করা হবে।

৬. মুনাফা ও মূলধন পরিশোধ অ্যাকাউন্ট পে চেক, অ্যাকাউন্ট ট্রান্সফার বা বিএফটিএন এর মাধ্যমে করা হবে, যদি না গ্রাহক লিখিতভাবে অন্য কিছু নির্দিষ্ট করে। তবে গ্রাহকের যে-কোনো নির্দেশনার পরেও, আইপিডিসি প্রযোজ্য আইন ও নির্দেশনা অনুসরণ করবে।

৭. কিস্তি ভিত্তিক অ্যাকাউন্টে পরিপক্কতার সময়ে পূর্ণ মূল্য পেতে হলে নির্ধারিত তারিখ অনুযায়ী নিয়মিত মাসিক কিস্তি পরিশোধ করতে হবে। মাসিক ২৫ তারিখের মধ্যে প্রদত্ত কিস্তিকে সাধারণত নিয়মিত ধরা হয়।

৮. নাবালকের নামে (একক বা যৌথভাবে) খোলা এফডিআর অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট ফর্মে নির্ধারিত অভিভাবকের নির্দেশনা অনুযায়ী কাজ করবে আইপিডিসি, যতক্ষণ না উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে ভিন্ন কিছু জানানো হয়।

 

আগাম ভাঙানো/প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট:

  • এফডিআর অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৩ (তিন) মাস পূর্ণ না হওয়া পর্যন্ত তা ভাঙানো যাবে না (নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে, নবায়নকৃত অ্যাকাউন্ট প্রযোজ্য নয়)।
  • ৩ মাস পর নিম্নোক্ত শর্তে আমানত আগাম ভাঙানো যাবে:
    • দুই বছরের কম সময়ে ভাঙালে ৩% হারে মুনাফা কমানো হবে।
    • দুই বছর বা তার বেশি সময় পর ভাঙালে ২% হারে মুনাফা কমানো হবে।
    • কিস্তিভিত্তিক অ্যাকাউন্ট ভাঙানোর ক্ষেত্রে আইপিডিসি’র প্রযোজ্য নীতিমালা অনুসারে মুনাফা প্রদান করা হবে।
    • পুনঃনবীকরণ তারিখ থেকে ৩০ দিনের মধ্যে ভাঙালে কোনো মুনাফা প্রদান করা হবে না।
    • বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদনসাপেক্ষে তিন মাসের আগেই ভাঙানো যেতে পারে, তবে কোনো মুনাফা প্রদান করা হবে না।

 

ডিপোজিট অ্যাকাউন্টের ধরন:

নং

স্কিম

বিস্তারিত

প্রিমিয়াম ডিপোজিট

লভ্যাংশ প্রদান

সয়ংক্রিয় নবায়ন

APS

বার্ষিক মুনাফা স্কিম

প্রযোজ্য নয়

বার্ষিক

মেয়াদ শেষে (মূল জমা)

QPS

ত্রৈমাসিক মুনাফা স্কিম

প্রযোজ্য নয়

ত্রৈমাসিক

মেয়াদ শেষে (মূল জমা)

MPS

মাসিক মুনাফা স্কিম

প্রযোজ্য নয়

মাসিক

মেয়াদ শেষে (মূল জমা)

CPS

ক্রমবর্ধমান মুনাফা স্কিম

প্রযোজ্য নয়

বার্ষিক (মূলধনরূপে)

মেয়াদ শেষে (মূল জমা)

FDR

সাধারন এফডিআর

প্রযোজ্য নয়

মেয়াদ শেষে (প্রদত্ত বা মূলধনরুপে)

মেয়াদ শেষে

DMDS

দ্বিগুন মুনাফা বিনিয়োগ স্কিম

প্রযোজ্য নয়

মেয়াদ শেষে

প্রযোজ্য নয়

MDS

লাখপতি বিনিয়োগ স্কিম

এককালীন বিনিয়োগের সাথে মাসিক

মেয়াদ শেষে

প্রযোজ্য নয়

DPS

পেনশন বিনিয়োগ স্কিম

মাসিক

মেয়াদ শেষে

প্রযোজ্য নয়

UDS

আল্টিফ্লেক্স বিনিয়োগ স্কিম

নির্দিষ্ট সময়ের মাঝে যে কোন সময়

মেয়াদ শেষে

প্রযোজ্য নয়

 

UDS অ্যাকাউন্টে জমা/উত্তোলনের শর্তাবলি:

ক. অ্যাকাউন্ট ম্যাচিউরিটির আগে সর্বোচ্চ একবার ২৫% পর্যন্ত উত্তোলন করা যাবে।

খ. যে-কোনো ক্যালেন্ডার বছরে মোট জমা পূর্ববর্তী বছরের দ্বিগুণের বেশি হওয়া যাবে না।

গ. অ্যাকাউন্টের শেষ ছয় মাসে কোনো নতুন জমা করা যাবে না।

 

কর কর্তন:

জাতীয় রাজস্ব বোর্ড/বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী, যে-কোনো মুনাফা পরিশোধে উৎসে কর কর্তন করা হবে।

 

ক্সাইজ ডিউটি (Excise Duty):

জাতীয় রাজস্ব বোর্ড/বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী অ্যাক্সাইজ ডিউটি কর্তন করা হবে।

 

এফডিআর দলিল (FDR Instrument):

এফডিআর অ্যাকাউন্ট খোলার পর, আইপিডিসি “জমার রশিদ” অথবা “প্রাপ্তি স্বিকারপত্র” প্রদান করবে, যাতে মূলধন, মুনাফার হার, খোলার তারিখ এবং পূর্ণ মেয়াদের তারিখ উল্লিখিত থাকবে। এফডিআর রশিদে আইপিডিসি’র দুইজন অনুমোদিত স্বাক্ষরকারী থাকবে।

 

যোগাযোগ:

১. অ্যাকাউন্ট খোলার পর, আইপিডিসি গ্রাহকের নির্ধারিত ঠিকানায় এফডিআর সংক্রান্ত বিস্তারিত একটি চিঠি পাঠাতে পারে।
২. এসএমএস এর মাধ্যমে লেনদেন সংক্রান্ত তথ্য প্রেরণ করা হতে পারে, যদি না গ্রাহক লিখিতভাবে তা বাতিল করেন।

 

যৌথ অ্যাকাউন্ট:

কোনো এক অংশীদারের মৃত্যুর পর, তার নামে থাকা কোনো স্কিমের মূলধন ও মুনাফা জীবিত অংশীদারের নামে স্থানান্তরের অনুমোদন থাকবে। ম্যান্ডেটে উল্লিখিত নির্দেশনা লিখিতভাবে বাতিল না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

 

মনোনয়ন ও উত্তরাধিকার:

১. আমানতকারীর মৃত্যুর পর সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং জমাকৃত অর্থ মনোনীত ব্যক্তিকে প্রদান করা হবে। যদি কোনো মনোনীত ব্যক্তি না থাকে, তবে বৈধ কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে বাংলাদেশী আইনের অধীনে বৈধ উত্তরাধিকারীদের নিকট অর্থ প্রদান করা হবে।

২. যদি আমানতকারীর মৃত্যুর সময় মনোনীত ব্যক্তি নাবালক হন, তবে সংশ্লিষ্ট আদালত বা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত আইনানুগ অভিভাবক জমাকৃত অর্থ গ্রহণ করবেন।

৩. যদি কোনো জীবিত অংশীদার, মনোনীত ব্যক্তি বা যৌথ অ্যাকাউন্টধারী না থাকে, তবে বৈধ উত্তরাধিকারী নিয়োগ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হবে।

 

ম্যাচিউরিটি ও স্বয়ংক্রিয় নবায়ন:

সব পরিপক্ক অ্যাকাউন্ট, দ্বিগুন মুনাফা/তিনগুন মুনাফা এবং মাসিক নির্দিষ্ট ডিপিএস ব্যতীত, একই ডিপোজিট পণ্য ও মেয়াদে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। স্বয়ংক্রিয় নবায়নের সময় আইপিডিসি’র পূর্ণ মেয়াদের দিনে প্রযোজ্য সুদের হার প্রযোজ্য হবে যদি না গ্রাহক পূর্বে লিখিতভাবে বা অন্য কোনো গ্রহণযোগ্য পদ্ধতিতে নির্দেশনা প্রদান করেন।

 

ছাড় ও অব্যাহতি:

আইপিডিসি কর্তৃক শর্তাবলি প্রয়োগের ক্ষেত্রে কোন প্রকার অবহেলা বা অব্যাহতির ঘটনা ঘটে থাকলেও ভবিষ্যতে এই শর্তাবলি কঠোরভাবে কার্যকর করার অধিকারকে প্রভাবিত করবে না। কেবলমাত্র লিখিতভাবে প্র আইপিডিসি কর্তৃক দত্ত অব্যাহতিকেই বৈধ বলে গণ্য করা হবে।

 

শর্তাবলির পরিবর্তন/পরিমার্জন:

কর, এক্সসাইজ ডিউটি বা এ জাতীয় বিষয়ে সরকার বা নিয়ন্ত্রক সংস্থার কোনো হস্তক্ষেপের প্রেক্ষিতে আইপিডিসি তার বিবেচনায় যে-কোনো সময় হার ও শর্তাবলি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

 

বিজ্ঞপ্তি:

যদি অন্যভাবে নির্দিষ্ট না থাকে, আইপিডিসি কর্তৃক এই শর্তাবলির অধীনে যে-কোনো যোগাযোগ বা দাবী লিখিতভাবে বা ইলেকট্রনিক মাধ্যমে (যেমন: SMS বা ইমেইল) আমানতকারীর সরবরাহকৃত যোগাযোগ ঠিকানায় পাঠানো হবে এবং তা প্রেরণের তারিখেই বৈধ ও গৃহীত বলে গণ্য হবে।

 

প্রযোজ্য আইন:

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় পরিচালিত হবে। আমানতকারী বাংলাদেশের আদালতের একচেটিয়া বিচারিক এখতিয়ার মেনে নিতে বাধ্য থাকবে, তবে আইপিডিসি অন্য যে-কোনো বিচারব্যবস্থা বা ফোরামে মামলা দায়ের করার অধিকার রাখে।

 

বিশেষ বিজ্ঞপ্তি:

১. মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং সংশোধিত আইন ২০১৫ এর মাধ্যমে অবৈধভাবে অর্থ ও সম্পদ অর্জন এবং স্থানান্তর রোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই আইন কার্যকর হচ্ছে। যে কেউ অবৈধভাবে সম্পদ স্থানান্তর, রূপান্তর, গোপন বা সহায়তা করলে তা জাতীয় স্বার্থের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই গ্রাহকদের উচিত সচেতন ও সতর্ক হয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান ও সংরক্ষণে সহায়তা করা।

২. কোনো অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট অ্যাকাউন্ট তদন্ত করতে পারে। যদি অবৈধ লেনদেন প্রমাণিত হয়, তাহলে আদালতে মামলা করা হবে। এই আইনের আওতায় সব অপরাধ জামিন অযোগ্য, আপোশযোগ্য নয় এবং পুলিশ মামলা গ্রহণ করতে বাধ্য।

 

ঠিকানা ও যোগাযোগ তথ্য:

ক) লোন/ডিপোজিট সংক্রান্ত যে-কোনো পরিবর্তনের বিজ্ঞপ্তি আইপিডিসি কর্তৃক অ্যাকাউন্ট ফর্মে উল্লিখিত যোগাযোগ মাধ্যমে (পত্র বা এসএমএস) প্রদান করা হলে তা গ্রাহকের জন্য বৈধ এবং গ্রাহক তা অস্বীকার করতে পারবেন না।

খ) গ্রাহক ইমেইল, ফ্যাক্স, ইন্টারনেট, ডিস্ক, এসএমএস অথবা অন্য যে-কোনো গণপরিবহন মাধ্যমে প্রেরিত বার্তার নিরাপত্তাহীনতা স্বীকার করেন এবং আইপিডিসি এই মাধ্যমগুলো ব্যবহার করে প্রেরিত যে-কোনো বার্তার জন্য দায়ী থাকবে না। গ্রাহক এ ধরণের যে-কোনো ক্ষতি বা ব্যয়ের দায় হতে আইপিডিসি-কে অব্যাহতি প্রদান করেন।

গ) যদি গ্রাহক আইপিডিসি’র এসএমএস সেবা গ্রহণ করেন, তাহলে তিনি নির্ধারিত মোবাইল নম্বরে কাস্টমাইজড বার্তা পাবেন। এসএমএস শুধুমাত্র ঐ মোবাইল নম্বরে প্রেরিত হবে যা গ্রাহক যোগাযোগের জন্য নির্ধারণ করেছেন।

ঘ) গ্রাহক যদি নিজ মোবাইল পরিষেবা এলাকার বাইরে থাকেন, তাহলে এসএমএস প্রাপ্যতা সীমিত হতে পারে।

ঙ) ঠিকানা, ইমেইল বা মোবাইল নম্বর পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহক অবশ্যই তা লিখিতভাবে আইপিডিসি-কে ৭ দিনের মধ্যে জানাতে বাধ্য থাকবেন।

 

আমি/আমরা ঘোষণা করছি যে আমি/আমরা উপরের শর্তাবলি ভালোভাবে পড়েছি ও বুঝেছি এবং এই শর্তাবলি মেনে চলতে সম্মত আছি। আমি/আমরা আরও নিশ্চিত করছি যে উপরের তথ্যসমূহ সঠিক এবং যথাযথ। আইপিডিসির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য/নথি প্রদান করতেও আমি/আমরা সম্মতি প্রদান করছি

সকল ফর্ম
গ্রাহক নিবন্ধন
A2GF